এরশাদ ভাই আর্টসেল ছেড়ে দিচ্ছেন এই খবরটা এসেছিল গতবছরের মে মাসে। তখনই বুঝতে পেরেছিলাম যে আর্টসেল আর সেই আগের আর্টসেল থাকছে না। প্রায় এক বছর পর ফেসবুকে অন্য ব্যান্ড মেম্বারদের অফিশিয়াল ঘোষণার ভিডিওটির মাধ্যমে জানা গেল আর্টসেল ব্যান্ড ভেঙ্গে যাচ্ছে। আমি কলেজ লাইফ থেকে আর্টসেল শুনতে শুনতে বড় হয়েছি, তাই এই ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য বেশ কষ্টকর। এরশাদ ভাইয়ের আর্টসেল ছেড়ে দেবার খবরটা পাবার পর আর্টসেলকে নিয়ে এই লেখাটি লিখেছিলাম। এরশাদ ভাইকে নিয়ে লিখলেও এটা আসলে আমার জীবনে আর্টসেলের গল্প। আর্টসেল ভেঙ্গে যাওয়ার খবরটা পাওয়ার পর এই লেখাটার কথা আবার মনে পড়ে গেল। কিছু ফেলে আসা স্মৃতি মানুষকে চিরকাল আবেগাপ্লুত করে, আমার জীবনে আর্টসেল তেমনি একটা সুখস্মৃতি। RIP আর্টসেল!
আর্টসেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আর্টসেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
২৭ মার্চ, ২০১৩
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
