রাষ্ট্র পরিচালনার
ক্ষেত্রে বাঙ্গালির দূর্বলতার কারণ
হিসেবে অনেকে
মনে করেন
যে বাঙ্গালি জাতি চিরদিন শুধু শোষিত
হওয়ার ফলে
তারা শাসন
করতে শেখেনি। সেই পাল, সেন, মোঘল থেকে আরম্ভ
করে ব্রিটিশ, পাকিস্তান আমল
পর্যন্ত বাঙ্গালি জাতি শুধু
বহিরাগতদের দ্বারা শাসিত হয়ে
গেছে অবিরাম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে
তাজউদ্দীন আহমদ
বলেছিলেন - আমরা আমাদের কর্মীদেরকে আন্দোলন করা
শিখিয়েছি, দেশ গড়ার কাজ
কিভাবে করতে
হবে তা
শেখাইনি। তবে গোটা ব্যাপারটির উপর যদি
বিপরীত দিক
থেকে আলোকপাত করা হয়
তাহলে দেখা
যাবে যে
উপর্যুপরি শোষণের ফলে বাঙ্গালিমাত্রই জানে কিভাবে আন্দোলন করতে হয়। আন্দোলন করা বাঙ্গালিকে শিখতে
হয় না, আন্দোলন মিশে
আছে বাঙ্গালির রক্তে। এর প্রমাণ বাঙ্গালি দিয়েছে বারবার, বহুবার। বাঙ্গালির
এই আন্দোলন পরিপূর্ণতা পায়
১৯৭১ সালের
মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামের স্বাধীন ভূখন্ডের জন্মের মাধ্যমে।
শাহবাগ আন্দোলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শাহবাগ আন্দোলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
১৭ মার্চ, ২০১৩
১৩ মার্চ, ২০১৩
শাহবাগ আন্দোলন - ডিজাইন ও ইলাস্ট্রেশন
শাহবাগ আন্দোলনের সমর্থনে সময়ের
সাথে তৈরি হয়েছে বহু পোষ্টার, প্ল্যাকার্ড, ব্যানার। সেগুলো ছড়িয়ে পড়েছে অনলাইনে। যতগুলো
পাওয়া গেল, সেগুলো সংগ্রহ করে রাখার উদ্দেশ্যেই এই পোষ্ট। আপনার সংগ্রহে যদি এমন কিছু
থেকে থাকে, আমাকে পাঠিয়ে দিলে আমি সেটাকে পোষ্টে যোগ করে নেব। সবাইকে ধন্যবাদ। এই পোষ্টের
জন্য বিশেষভাবে ধন্যবাদ পাবেন মিঃ সাইফুর তুষার।
ছবির উপর ক্লিক করে বড় করে দেখতে
পাবেন।
৭ মার্চ, ২০১৩
শাহবাগ আন্দোলন - অন দ্য কালচারাল ফ্রন্ট
শাহবাগ আন্দোলনের শুরুর থেকে
সেটার প্রতি একটা বুদ্ধিবৃত্তিক সমর্থন যোগানোর উদ্দেশ্যে অনেকেই নিজ উদ্যোগে যার
যার অবস্থান থেকে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। কেউ গেয়েছেন গান, কেউ লিখেছেন কবিতা,
কেউবা আবার দিগা ভার্তভের মত ক্যামেরা হাতে নেমে পড়েছেন আন্দোলনের মূহুর্তগুলোকে সেলুলয়েডে
বন্দী করে রাখার কাজে। শাহবাগ আন্দোলনের গানগুলোর লিস্ট এবং সাথে সাথে সেগুলোর ডাউনলোড লিঙ্কের একটা সংকলন করার চেষ্টা ইতিমধ্যে করেছি। সেটা করতে করতে একসময় অন্যান্য সাংস্কৃতিক
প্রতিবাদগুলোরও একটা সংকলন করার তাগিদ অনুভব করলাম। সেই তাগিদ থেকেই এই পোষ্ট। কতটুকু
সফল হব জানিনা, কিন্তু চেষ্টার কোন ক্রুটি থাকবে না। এই পোষ্টে যোগ করা উচিত এমন যে
কোন কিছু আমাকে জানান, আমি সেটা পোষ্টে আপডেট করে দেব। আপনাদের সকলের সাহায্য কামনা
করছি। আগাম ধন্যবাদ রইল।
মিউজিক
ভিডিও
১. তুই রাজাকার - চিরকূট
২. তারুণ্যের স্লোগান - ঘুড্ডি
লিঙ্কঃ ফেসবুক
১৭ ফেব, ২০১৩
শাহবাগ আন্দোলনের গান
শাহবাগ আন্দোলন নিয়ে অনেক শিল্পী
অনেক গান তৈরী করছেন। আমি চেষ্টা করছি এই সবগুলো গানের ডাউনলোড লিঙ্কসহ একটি লিস্ট
তৈরী করতে। আমি হয়ত কিছু শুনেছি, কিছু শুনিনি। তাই আপনাদের সাহায্য ছাড়া এটার পূর্ণতা
পাওয়া অসম্ভব। এই লিস্টে যেগুলো বাদ পড়ে গেল তেমন গানের নাম, শিল্পীর নাম এবং সেটার
একটি লিঙ্ক (শোনার বা ডাউনলোডের) আমাকে জানিয়ে দিলে আমি সেটা পোস্টে আপডেট করে দেব।
আপনাদের সবার সাহায্য কামনা করছি। আগাম ধন্যবাদ।
গান ছাড়া অন্যান্য সাংস্কৃতিক
প্রতিবাদগুলো পাওয়া যাবে এখানেঃ শাহবাগ আন্দোলন - অন দ্য কালচারাল ফ্রন্ট।
১. গণদাবী -
কবির সুমন
ডাউনলোডঃ সাউন্ডক্লাউড
| মিডিয়াফায়ার
২. শাহবাগে রাতভোর - কবির
সুমন
ডাউনলোডঃ সাউন্ডক্লাউড
| মিডিয়াফায়ার
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




