পৃষ্ঠাসমূহ

গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৭ মার্চ, ২০১৩

অনিকেত প্রান্তরে একটি অন্যসময়ের অনুভূতি

এরশাদ ভাই আর্টসেল ছেড়ে দিচ্ছেন এই খবরটা এসেছিল গতবছরের মে মাসে। তখনই বুঝতে পেরেছিলাম যে আর্টসেল আর সেই আগের আর্টসেল থাকছে না। প্রায় এক বছর পর ফেসবুকে অন্য ব্যান্ড মেম্বারদের অফিশিয়াল ঘোষণার ভিডিওটির মাধ্যমে জানা গেল আর্টসেল ব্যান্ড ভেঙ্গে যাচ্ছে। আমি কলেজ লাইফ থেকে আর্টসেল শুনতে শুনতে বড় হয়েছি, তাই এই ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য বেশ কষ্টকর। এরশাদ ভাইয়ের আর্টসেল ছেড়ে দেবার খবরটা পাবার পর আর্টসেলকে নিয়ে এই লেখাটি লিখেছিলাম। এরশাদ ভাইকে নিয়ে লিখলেও এটা আসলে আমার জীবনে আর্টসেলের গল্প। আর্টসেল ভেঙ্গে যাওয়ার খবরটা পাওয়ার পর এই লেখাটার কথা আবার মনে পড়ে গেল। কিছু ফেলে আসা স্মৃতি মানুষকে চিরকাল আবেগাপ্লুত করে, আমার জীবনে আর্টসেল তেমনি একটা সুখস্মৃতি। RIP আর্টসেল!



১৭ ফেব, ২০১৩

শাহবাগ আন্দোলনের গান


শাহবাগ আন্দোলন নিয়ে অনেক শিল্পী অনেক গান তৈরী করছেন। আমি চেষ্টা করছি এই সবগুলো গানের ডাউনলোড লিঙ্কসহ একটি লিস্ট তৈরী করতে। আমি হয়ত কিছু শুনেছি, কিছু শুনিনি। তাই আপনাদের সাহায্য ছাড়া এটার পূর্ণতা পাওয়া অসম্ভব। এই লিস্টে যেগুলো বাদ পড়ে গেল তেমন গানের নাম, শিল্পীর নাম এবং সেটার একটি লিঙ্ক (শোনার বা ডাউনলোডের) আমাকে জানিয়ে দিলে আমি সেটা পোস্টে আপডেট করে দেব। আপনাদের সবার সাহায্য কামনা করছি। আগাম ধন্যবাদ।


গান ছাড়া অন্যান্য সাংস্কৃতিক প্রতিবাদগুলো পাওয়া যাবে এখানেঃ শাহবাগ আন্দোলন - অন দ্য কালচারাল ফ্রন্ট


১. গণদাবী - কবির সুমন

২. শাহবাগে রাতভোর - কবির সুমন