পৃষ্ঠাসমূহ

২৭ ডিসে, ২০১৩

কুরোসাওয়ার চিঠি

জাপানী চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া(১৯১০ - ১৯৯৮) এই চিঠিটি লিখেছিলেন সুইডিশ পরিচালক ইঙ্গমার বার্গম্যান-কে(১৯১৮ - ২০০৭), বার্গম্যানের ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে। সেই হিসেবে চিঠিটির তারিখ হয় ১৪ই জুলাই ১৯৮৮। চিঠিটি প্রকাশিত হয়েছিল একই সালে, 'চ্যাপলিন' ফিল্ম ম্যাগাজিনে। ছোট্ট চিঠিটি আমাকে মুগ্ধ করেছে, তাই অনুবাদ করে ফেললাম।


৮ ডিসে, ২০১৩

জন লেনন স্মরণে কবিতাঃ সত্যপ্রলাপ

জন, কেমন আছ তুমি?
অনেক অভিমান আমাদের উপর
তাইনা?

তুমি কি জান,
ওনো তোমার জন্য এখনও কাঁদে
প্রতিরাতে?

তোমার শরীরে,
বুলেটের ক্ষত, রক্তমাখা চশমা
আমরাই অপরাধী।


২৫ নভে, ২০১৩

দায়মুক্তির কবিতাঃ লাশের মিছিলে

লাশের উপর লাশ,
লাশের নীচে লাশ।
নিষ্ফল আক্রোশ,
আর ভীষণ অবিশ্বাস!

আগুনে পোড়া লাশ,
থেৎলে যাওয়া লাশ।
আমাদের ভন্ডামী,
আর বেঁচে থাকার আঁশ!


১৩ নভে, ২০১৩

জনৈক মানুষী

শরীরে মিশে থাকে মানুষীর প্রেমের ঘ্রাণ,
বাতাসে ওড়ে এলোমেলো চুল,
কাশবনের শ্বেত-শুভ্র অন্ধকারে,
কুয়াশা ঢাকা শাড়ীর আঁচল

ডাগর চোখ দু'খানি আনমনে চেয়ে থাকে,
মায়াময় ঝুলে থাকে নক্ষত্রের মতন,
নোনা গন্ধে আচ্ছন্ন হয়ে ধূসর আকাশ,
মাতাল সমীরণে ভাসে আশ্চর্য সুখ-বেদন